দুদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের সিনিয়র পলিসি অ্যাভাইজার (উপদেষ্টা) লরা স্টোন। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারি এ সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ঢাকার উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। একই সঙ্গে তিনি অংশ নেবেন মার্কিন দূতাবাসের কিছু কর্মসূচিতেও।
জানা গেছে, করোনা মোকাবিলায় বৈশ্বিক ভ্যাকসিনেশন কার্যক্রম সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত লরা স্টোন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন সহায়তা, এর প্রয়োগ এবং মহামারি পরিস্থিতি উত্তরণের অভিজ্ঞতা বিনিময় করবেন।
লরা স্টোন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটান বিষয়ক মার্কিন নীতি এবং সম্পর্কের তদারকি করতেন তিনি।