ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৫২ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার ভোররাতে মহাসড়কের পাশে তালুগড়াই-মড়রাগামী রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে রনি মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা সুরাবই গ্রামের ওসমান আলীর ছেলে নাসিম মিয়া ও একই উপজেলার পুরাসন্দা গ্রামের আলমগীর মিয়ার ছেলে সুজন মিয়া।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শনিবার ভোররাতে মহাসড়কের পাশে তালুগড়াই-মড়রাগামী রাস্তার ২নং কালভার্টের নিচে একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় তিন ডাকাতকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে ১টি স্টিলের তৈরী ধারালো টিপ ছুরি, ৩টি ধারালো রামদা, ১টি লোহার তৈরী ছোরা, ১টি লোহার তৈরী চিমটি ও ৩ টি লোহার রড উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102