ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওভারটেক করার সময় বেপরোয়া গতির বাসের চাপায় তাসফিয়া হোসেন রিতা (৮) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া নামের স্থানে মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা ওই স্কুল শিক্ষার্থীকে চাপা দেয় ইউনিক পরিবহনের একটি বাস। এতে সে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে নিহত হয়।

নিহত রিতা উপজেলার বাহাদুরপুর এলাকার জাকির হোসেনের মেয়ে ও কামাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আজাদ রহমান জানান, রিতা স্কুল শেষে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পারাপার করতে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিতাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এদিকে স্কুল সংলগ্ন এ মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপত্তায় ওভারব্রীজ করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102