ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক চান ৩৪ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীক চেয়ে এখন পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন ৩৪ জন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে থেকে বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৫টা পর্যন্ত ফরম বিরতণ ও জমা নেওয়া হয়।

ঢাকা-১৪ আসন ছাড়াও মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে কুমিল্লা-৫ সিলেট-৩ আসন।

জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি আসনের উপনির্বাচনের জন্য মোট ৯৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন।

ঢাকা-১৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ও দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা-১৪ আসনকে শক্তিশালী করে দুর্গ গড়ে তুলতে হবে। এই আসনটি আমার। এখানকার মানুষ আমাকে ভালোবাসে। তাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করি। বহু বছর ধরে সফলতার সঙ্গে রাজনীতি করে আসছি। আওয়ামী লীগের রাজনীতির আদর্শের বাইরে এখন পর্যন্ত কোনো কাজ করিনি। এই এলাকায় আমার কোনো দুর্নাম নেই। আমি সফলভাবে দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। মূলত মিরপুরবাসীর ইচ্ছেতেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
তিনি আরও বলেন, ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। আশা করছি, আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলে আমি শিক্ষিত, শান্তিময়, সুশৃঙ্খল মিরপুর গড়তে চাই। ঢাকা-১৪ আসন নিয়ে আমার অন্যরকম চিন্তাভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ এ আসনটি হবে ঢাকার মধ্যে সবচেয়ে মডেল অঞ্চল। আসনটিকে মডেল আসন হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। এ এলাকার উন্নয়নের ক্ষেত্রে কোনো কমতি রাখব না। জনগণের কাছে এটাই আমার প্রতিশ্রুতি।
ঢাকা-১৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন- যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, মিজানুর রহমান মিজান, শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু ও ডা. আরিফ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102