ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-১৪ আসনে জাসদের প্রার্থী আবু হানিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৮ বার পঠিত

শূন্য ঘোষিত ঢাকা-১৪ আসনের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোঃ আবু হানিফকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে জাসদ।
রবিবার (১৩ জুন) মনোনয়ন বোর্ড ও দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে মোঃ আবু হানিফ এর নাম চূড়ান্ত করে। পরে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কাছ থেকে আবু হানিফ দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী এবং জাসদের দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।

জাসদের নির্বাচনি মনোনয়ন বোর্ডের কাছে তৃণমূল থেকে ৫ প্রার্থীর নাম প্রস্তাব আকারে এসেছিল। তারা হলেন- নুরুল আকতার, মীর্জা মোঃ আনোয়ারুল হক, মোঃ আবু হানিফ, মফিজুর রহমান বাবুল ও শহীদ চিশতী।

আগামী ১৫ জুন রিটার্নিং কর্মকর্তার নিকট আবু হানিফের মনোনয়ন পত্র দাখিল করার কথা রয়েছে।

অ্যাডভোকেট মোঃ আবু হানিফ ১৯৮৫-৮৬ সালে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সলিমউল্লাহ মুসলিম হল কমিটির সভাপতি ছিলেন। আবু হানিফ ছাত্র জীবন থেকেই জাসদ রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি ঢাকা মহানগর পশ্চিম কমিটির সদস্য ও মিরপুর থানা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102