ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন: ভোটকেন্দ্রের সামনে লাইন, ভেতরে ফাঁকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬৯ বার পঠিত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লাইন দেখা গেলেও ভোটকেন্দ্রের ভেতরে কোনো ভোটার নেই। এ ছাড়া ভোট পড়ার হারও লাইনে ভিড়ের তুলনায় খুবই কম।

বনানীর বিদ্যানিকেতন স্কুলে গিয়ে দেখা যায়, সেখানে নারীরা দুই সারিতে লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রতি সারিতে ৬০-৭০ জন। তাদের লাইনে দাঁড় করাচ্ছিলেন বনানী থানা মহিলা শ্রমিক লীগের সভাপতি রিয়া।

সেখানে কড়াইলের বউবাজার থেকে আসা আমেনা নামে একজনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার শাশুড়ি আসবে, তাই লাইনে দাঁড়িয়ে আছি।

কেন সবাইকে লাইনে দাঁড় করাচ্ছেন— এ বিষয়ে রিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। তাই সবাইকে লাইনে দাঁড় করাচ্ছি।

কিন্তু ভোটকেন্দ্রের ভেতরে তো কোনো ভোটার নেই— জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যান।

একই ঘটনা কড়াইলের টিঅ্যান্ডটি মহিলা কলেজেও। সেখানে একটি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৩১টি। অথচ বাইরে বেশ বড় লাইন নারীদের।

সেখানে জান্নাত হোসেন নামে এক নারীকে কেন দাঁড়িয়ে আছেন জিজ্ঞেস করা হয়, ভোটকেন্দ্রের ভেতরে ফাঁকা, তা হলে বাইরে কেন দাঁড়িয়ে আছেন। তখন তিনি ভোট দিতে ভেতরে যান এবং ভোট না দিয়েই আবার বের হয়ে আসেন। এ সময় তার হাতে আগে থেকেই ভোট দেওয়ার কালি লাগানো আছে। অর্থাৎ তিনি ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়িয়ে ছিলেন।

এই কেন্দ্রে নারীদের লাইনে দাঁড় করানোর দায়িত্ব পালন করছেন ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা তাহমিনা আফরিন খাদিজা। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ১০ জন করে ভেতরে পাঠাতে বলা হয়েছে। তাই বাকিদের লাইনে দাঁড় করিয়ে রাখছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102