ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবির ‘গ’ ইউনিটে প্রায় ৮৬ শতাংশই ফেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৯ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৮৯ জন। শতকরা হিসাবে ১৪ দশমিক ৩০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ পরীক্ষায় অংশ নেয়া প্রায় ৮৬ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (admission.eis.du.ac.bd), ব্যবসায় শিক্ষার অনুষদের ডিন অফিস, ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতর পারবেন।

এসএমএসে ফল জানতে রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানতে পারবেন।

গত ৩ জুন ঢাকা ও ঢাকার বাইরের ৭টি বিভাগীয় শহরে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102