ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, পরিবর্তন নম্বর বণ্টনেও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সব বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাবির ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনেও।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ, এবং ঘ এই চার ইউনিটে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিটিংয়ে সর্বসম্মতিক্রমে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি গৃহীত হয়েছে। পরীক্ষা মোট ১০০ নম্বরের ওপর হবে তাও গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট অনুষদের ডিনরা ঠিক করবেন পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102