ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবির সাবেক শিক্ষকের চলন্ত গাড়িতে জামা আটকে নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহবাগ এলাকার সড়কে গাড়ির বাম্পারে জামা আটকে যাওয়ার পর এক নারীকে টেনে-হিঁচড়ে গাড়িটি ছুটে যায় নীলক্ষেতের কাছাকাছি। এতে রুবিনা (৪৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।

ঘটনার আগে রুবিনা তার দেবর নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। প্রাইভেটকারটি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে তার জামা-কাপড় বাম্পারের সঙ্গে আটকে যায়। তখন প্রাইভেটকারটি পাবলিক লাইব্রেরির সামনের সড়ক থেকে রুবিনাকে টেনে-হিঁচড়ে নীলক্ষেত এলাকার দিকে নিয়ে যেতে থাকে। পরে আশেপাশের লোকজন গাড়ি থামিয়ে চালককে মারধর করে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফর শাহ গাড়িটি চালাচ্ছিলেন।

শুক্রবার (২ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন রুবিনার মৃত্যু হয়। প্রাইভেটকার চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফর শাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।

তিনি জানান, একটি প্রাইভেটকার ওই নারীকে টেনে-হিঁচড়ে অনেক দূরে নিয়ে যায়। হয়তো তার পরনের জামাকাপড় গাড়ির সঙ্গে আটকে গিয়েছিল। গাড়িটি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফর শাহ নামে এক ব্যক্তি। পরে উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। পাশাপাশি চালক জাফর শাহ গণধোলাইয়ের শিকার হন। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে নিহত নারীর দেবর নুরুল আমিন জানান, তাদের বাসা হাজারীবাগের সেকশন এলাকায়। তেঁজগাও থেকে ভাবিকে নিয়ে মোটরসাইকেল যোগে সেকশন এলাকায় যাচ্ছিলেন। শাহবাগ মোড়ে প্রাইভেটকারটি পেছন থেকে ধাক্কা দেয়। তখন তার ভাবি প্রাইভেটকারের বাম্পারের সঙ্গে আটকে যান। প্রাইভেটকারটি তার ভাবিকে টেনে-হিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায়। পরে স্থানীয় জনতা গাড়িটিকে আটক করে। অন্যদিকে হাসপাতালে তার ভাবির মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102