ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবির হল খুলতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনার কারণে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো মার্চ থেকে খুলে দেওয়ার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে রাজু ভাস্কর্যে সমাবেশ করে এই আল্টিমেটাম দেন তারা। এর আগে, সেখানে জড়ো হয়ে এই দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনকারীরা ‘এক দফা এক দাবি, হল খুলবে ফেব্রুয়ারি’, ‘হল সব খুলতে হবে, নইলে তালা ভাঙতে হবে’, ভিসি স্যার টিকা দিন, হলের তালা খুলে দিন’ প্রভৃতি স্লোগান দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দেশের সবকিছুই যখন স্বাভাবিকভাবে চলছে, তখন হল বন্ধ রাখা অযৌক্তিক।

আন্দোলনকারীদের মুখপাত্র জুনাইদ হুসেইন খান বলেন, সেশনজট যাতে আর দীর্ঘায়িত না হয়, সেজন্য মার্চ থেকেই যাতে হল খুলে দেওয়া হয়। আমরা মার্চ থেকে হলে উঠতে চাই।

করোনার কোনো আতঙ্ক আমাদের এখন নাই। প্রশাসন বসে একটি সিদ্ধান্ত নিক। আমরা ২৪ বা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি না, কারণ প্রশাসনিক অনেক বিষয় আছে। ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে মার্চে হল খোলার বিষয়ে লিখিতভাবে নোটিশ দিতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102