ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবি ক্যাম্পাসে বিজিবি, টহল দিচ্ছে র‍্যাব

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যরাও রয়েছেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা গাড়ি নিয়ে টহল দিচ্ছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ঢাবি ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা হলে ফিরে গেছেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসিতেই অবস্থান করছেন। পরিস্থিতি এখন কিছুটা শান্ত।

এদিকে রাতে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়ে হলে ফিরেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) পবিত্র আশুরা থাকায় তারা মঙ্গলবার রাতে আলোচনার পর কর্মসূচি নেবেন।

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগামীকালও আমাদের কর্মসূচি থাকবে। কিন্তু আগামীকাল পবিত্র আশুরা থাকায় আমরা আলোচনা করে রাতে এ বিষয়ে জানাব।

এর আগে জগন্নাথ হল থেকে সরে মিছিল নিয়ে ভিসি চত্বরে আসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারপর সেখান থেকে যে যার মতো হলে ফিরে যান শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের এক দফা দাবি, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ হতে দেখা যায়। বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এদিন সংঘর্ষে কয়েকজনের প্রাণহানির খবরও মিলেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102