ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবি থেকে প্রলয় গ্যাংয়ের দুই সদস্য সাময়িক বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৬৫ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে মারধরের মামলায় কারাগারে থাকা ক্যাম্পাসভিত্তিক প্রলয় গ্যাংয়ের দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন সাকিব ফেরদৌস ও নাইমুর রহমান দুর্জয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ দুইজন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মঙ্গলবার সাময়িক বহিষ্কারের এ অনুমোদন দেন।

বহিষ্কৃতদের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয়, কবি জসীমউদদীন হল, শিক্ষাবর্ষ ২০২০-২০২১ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাকিব ফেরদৌস, স্যার এএফ রহমান হল, শিক্ষাবর্ষ ২০২০-২০২১।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শনিবার ২৫ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলের সামনে ওই ছাত্রকে পেটান অভিযুক্ত শিক্ষার্থীরা। ভুক্তভোগী জোবায়ের স্যার এএফ রহমান হলের ছাত্র ও অপরাধবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন।

অভিযুক্ত ছাত্ররাও একই বর্ষের। তারা ‘প্রলয়’ নামে ক্যাম্পাসভিত্তিক একটি গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। নিয়মিত মাদক সেবন, ছিনতাই-চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত এ গ্যাংয়ের সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102