ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢামেকের কভিড আইসিইউতে অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্মকর্তা জিয়া রহমান গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

তিনি জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে আইসিইউর জানালা ভেঙে ধোঁয়া বের করার ববস্থা করা হয়েছে। তবে আইসিইউতে থাকা দু’জন রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, অগ্নিকাণ্ডের পরপরই আইসিইউ থেকে সব রোগীকে বাইরে বের করে আনা হয়। তাদের হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউ ও পুরাতন ভবনের আইসিইউতে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরির্দশক) বাচ্চু মিয়া জানান, আইসিইউয়ের ভেতরে কোনো রোগী নেই। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস সেখানে পানি ছিটিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102