ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢামেক হাসপাতালে ভুয়া নারী চিকিৎসক আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ বার পঠিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে অ্যাপ্রোণ পরা ও গলায় স্টেথোস্কোপ ঝোলানো অবস্থায় এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা। এছাড়া তার কাছ থেকে ঢাকা মেডিকেলের লোগো দিয়ে বানানো একটি আইডি কার্ড জব্দ করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে হাসপাতালের নতুন ভবনে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে থেকে ওই নারীকে আটক করা হয়।

হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের প্রধান প্লাটুন কমান্ডার পিসি উজ্জ্বল বেপারি জানান, নতুন ভবনের পাঁচতলার আইসিইউর সামনে থেকে চিকিৎসকদের অ্যাপ্রোণ পরা অবস্থায় ওই নারীকে প্রথম সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি গাইনি ওয়ার্ডের চিকিৎসক বলে জানান। পরে তাকে নিয়ে গাইনি ওয়ার্ডে গেলে কেউই তাকে চিনতে পারেননি। পরে ওই নারী আরও বলেন, তিনি আউটডোরের চিকিৎসক সেখানেও যোগাযোগ করা হলে তাকে কেউ চিনতে পারেননি। একপর্যায়ে ওই নারী ভুয়া চিকিৎসক স্বীকার করেন। তিনি সাড়ে ৫শ টাকা দিয়ে নীলক্ষেত থেকে অ্যাপ্রোন কিনেছেন, তার মায়ের খুব ইচ্ছা ছিল তিনি ডাক্তার হবেন।

আনসার সদস্যদের প্রধান উজ্জ্বল আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই ভুয়া চিকিৎসক ছদ্মবেশ ধারণ করে রোগীদের মোবাইলফোন চুরি করে থাকেন, কারণ কিছুদিন আগে আইসিইউ থেকে মোবাইলফোন চুরি হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তার নামে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102