ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢিলেঢালা হরতাল, গণপরিবহন চলাচল কম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রোববার (২৮ মার্চ) সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের সংখ্যা কিছুটা কম।

রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। তবে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। শনির আখড়া থেকে গুলিস্তানগামী গাড়ির চাপ অন্যান্য দিন অনেক বেশি থাকলেও আজ সেই সংখ্যা কম।

গুলিস্তানে ফ্লাইওভারের টোল প্লাজায়ও নেই অন্যদিনের মতো গাড়ির জটলা। একই অবস্থা গুলিস্তান চত্বরেও। অন্যান্য কর্মদিবসে গাড়ির জটলা থাকলেও আজ তা অনেকটাই কম। এছাড়াও জিপিও, পল্টনেও নেই চিরচেনা যানজট। তবে কিছুসংখ্যক গণপরিবহন চলছে। সেসব পরিবহনে যাত্রীর চাপ বেশি।

এদিকে গণপরিবহন কিছুটা কম থাকায় চাহিদা বেড়েছে রিকশা-সিএনজির। সব জায়গায়ই এসব পরিবহনের চলাচল বেশি দেখা গেছে।

গুলিস্তানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ মইনুল বলেন, হরতালের জন্য গাড়ি চলাচল কিছুটা কম। তবে গাড়ি চলছে। অন্যান্য কর্মদিবসে গাড়ির চাপ যেমন থাকে, আজ তার থেকে কিছুটা কম।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সামসুল আলম বলেন, যানবাহন অন্য দিনের তুলনায় কিছুটা কম। সাইনবোর্ড থেকে গুলিস্তান এসেছি। তবে এখন গুলিস্তান থেকে মালিবাগে দিকে যাওয়ার গাড়ি পাচ্ছি না। অন্যান্য দিন একের পর এক গাড়ি আসলেও আজ গাড়ির সংখ্যা অনেকটাই কম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ থেকে সংঘর্ষে হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী নিহত হওয়ার ঘটনায় রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সংগঠনটি। তাদের ডাকা হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামী দল।
#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102