ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তথ্য গোপন করে বিয়ে, প্রতারণা মামলায় নারী কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে বিয়ে করায় অভিযুক্ত শামীমা আকতার মুক্তা নামের এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী আইয়ূব খান।

অ্যাডভোকেট আইয়ূব খান বলেন, তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে বিয়ে করায় শামীমা আকতার মুক্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। শামীমা আকতার মুক্তার প্রথম স্বামী থাকা অবস্থায় নিজেকে কুমারী পরিচয় দিয়ে আরো একাধিক বিয়ে করেন। এই কাজে তার প্রথম স্বামী লোকমান তাকে সহযোগিতা করেছেন। তাদের দুইজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেছিলেন আকিবুল ইসলাম আকিব।

তিনি বলেন, মামলাটি তদন্ত করে পুলিশ প্রতিবেদন দেয়ার পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। মঙ্গলবার শামীমা আকতার মুক্তাকে গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি পক্ষ জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে মঙ্গলবার সকালে নগরের দামপাড়া এলাকা থেকে শামীমা আক্তার মুক্তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। চকবাজার থানার এসআই রাজীব পাল বলেন, শামীমা আকতার মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করেছিলাম।

আদালতে দায়ের করা মামলায় (সিআর: ২৩৪/২০) অভিযোগ করা হয়েছে, ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে শামীমা আক্তার মুক্তা আকিবুল ইসলাম আকিবকে বিয়ে করেন। বিয়ের সময় কাবিননামায় নিজেকে অবিবাহিত হিসেবে পরিচয় দেন শামীমা আক্তার মুক্তা। অথচ তার স্বামী ও দুই সন্তান রয়েছে। শামীমা আক্তার মুক্তা এর আগে আইয়ুব নামের এক ব্যবসায়ীকেও প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করেন। আইয়ুবের কাছ থেকে নারী নির্যাতন মামলার ভয় দেখিয়ে তালাক নেন এবং কাবিনের টাকা আদায় করেন। শামীমা আক্তার মুক্তা প্রতারণার এসব ফাঁদ পাতেন তার প্রথম স্বামী লোকমান হোসেনকে নিয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102