ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তফসিল ঘোষণার জন্য কি বিবেকের চাপ অনুভব করেননি, সিইসিকে রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৪৯ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘নির্বাচন কমিশনকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পরিণতির মতো ভয় দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন,‘নির্বাচন কমিশনের স্বতন্ত্র সত্তা স্বাধীনতা বলতে কিছু নেই। তারা আবার অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। চাপে পড়ে তারা নির্বাচনের সিডিউল ঘোষণা করেছে।’

রিজভী প্রশ্ন রেখে বলেন, ‘এত মানুষ যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র বঞ্চিত ভোটাধিকার থেকে বঞ্চিত তাদের দাবি উপেক্ষা করে কী করে এক তরফা নির্বাচনের সিডিউল ঘোষণা করলেন? এ তফসিল ঘোষণার জন্য কী আপনি কোনোভাবেই বিবেকের চাপ অনুভব করেননি? মানুষ আপনাদের ধিক্কার জানাচ্ছে এ তফসিল ঘোষণা করার জন্য। মানুষ অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এ তফসিলকে।’

তিনি বলেন, ‘দেশে যে গণতন্ত্র নেই সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা যে লড়াই-সংগ্রাম করছি এ সংগ্রামের মূল লক্ষ্যই হচ্ছে এ দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণের হাতে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।’

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেফতার করা হয়েছে ৪৯০ জনের অধীক নেতাকর্মীকে। মোট মামলা হয়েছে ১২টি মোট আসামি করা হয়েছে ১৩৭০ জনেরও অধীক নেতাকর্মীকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102