ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তরমুজ বিক্রয় নিয়ে তর্কবিতর্কে ক্রেতার ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

নাটোরের সিংড়ার তরমুজ বিক্রয় নিয়ে তর্কবিতর্কের সময় ক্রেতার ছুরিকাঘাতে জিল্লুর প্রামানিক (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে এই ঘটনাটি ঘটে। নিহত জিল্লুর প্রামানিক ইন্দ্রাসন গ্রামের গেদা প্রামানিকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাচ্চু ঘটককে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে সাঁতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিল জিল্লুর। এসময় তরমুজ কিনতে দোকানে যায় ক্রেতা বাচ্চু ঘটক। তরমুজের দাম নিয়ে দোকানী জিল্লুরের সাথে বাচ্চু ঘটকের কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে বাচ্চু ঘটক জিল্লুরের দোকানে থাকা তরমুজ কাটার ধারালো ছুরি দিয়ে জিল্লুরের শরীরে আঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিল্লুরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে বাচ্চু ঘটককে আটক করে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে জিল্লুরের মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অভিযুক্ত বাচ্চু ঘটক ইন্দ্রাসন গ্রামের মৃত নছুর মোল্লার ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ছুরিকাঘাতে নিহতের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102