ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

`তরুণদের দক্ষতা উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

শেরপুর: শেরপুরে স্বেচ্ছাসেবী ও তরুণদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শনিবার দিনব্যাপী শহরের নিউমার্কেট আলিশান কমিউনিটি সেন্টারে জাগো ফাউন্ডেশনের ইয়্যুথ প্ল্যাটফর্ম ভলান্টিয়ার ফর বাংলাদেশ, শেরপুর জেলা শাখার আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, শেরপুর জেলা শাখার সভাপতি নাঈম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার (ডিআইও-১) জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মুশফিকুর রহমান, নিউজটুয়েন্টিফোর ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এসএম জুবায়ের এবং শেরপুর ৩৬০ ডিগ্রির অ্যাডমিন আছিয়া খাতুন।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আনিকা তাসফিয়ার সঞ্চালনায় স্বেচ্ছাসেবী বিষয়ে বক্তব্য রাখেন ডা. শিহাবুল হাসিব অনিক, কমিউনিটি বিল্ডআপ বিষয়ে বক্তব্য রাখেন আহমেদ আল কবির, নাগরিক শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন মলয় মোহন বল এবং নাগরিক সাংবাদিকতা নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইমরান হাসান রাব্বী।

কর্মশালায় জেলার পাঁচ উপজেলার ৮০ জন স্বেচ্ছাসেবী ও তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। এ সময় ভলান্টিয়ার ফর বাংলাদেশের বোর্ড সদস্য, কমিটি সদস্য, সাধারণ সদস্য, শেরপুর ৩৬০ ডিগ্রির অ্যাডমিন মডারেরটরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102