ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তরুণীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন তৌসিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

‘নাটকের অভিনেত্রী বানাবেন’ এমন প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অভিনেতা তৌসিফের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় অভিযোগ করেছেন শামসুন্নাহর কনা নামে এক তরুণী।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে থানায় হাজির হয়ে তৌসিফের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। যার নম্বর ৭৫৫। তরুণীর অভিযোগ মিথ্যা উল্লেখ করে ধানমণ্ডি মডেল থানায় পাল্টা সাধারণ ডায়েরি করেছেন তৌসিফ।

১৭ জানুয়ারি (রোববার) মধ্যরাতে থানায় হাজির হয়ে জিডিটি করেছেন তিনি। যার নম্বর ৮৬৮। সাধারণ ডায়েরিতে তৌসিফ উল্লেখ করেন, শামসুন্নাহার কনা (৩৬) নামের গৃহিণী যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিনেতার মান সম্মান ক্ষুণ্ণ করে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই জিডি করা হয়েছে তার বিরুদ্ধে।

সাধারণ ডায়েরি প্রসঙ্গে তৌসিফ সময় গণমাধ্যমকে বলেন, আমি মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছি। আমার মানহানি হয়েছে। এ দায়ভার কে নিবে? আমার আইডি ভেরিফায়েড করা। কেউ যদি ভুল জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয় সেটার দায়ভার আমার না। আমি সাইবার ক্রাইমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। ওই তরুণীর বিরুদ্ধে মানহানির মামলা করব।

শামসুন্নাহর কনা তার জিডিতে উল্লেখ করেন, ফেসবুকের মাধ্যমে তৌসিফের সঙ্গে ১৮ মাস আগে পরিচয় হয় তার। তারপর বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ৫ লাখ টাকা নিয়েছেন তৌসিফ। টাকা নেওয়ার পর তৌসিফ তার সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। তার ব্যবহৃত সব নম্বর বন্ধ করে দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102