ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে তর্কাতর্কির জের ধরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন সজিব হোসেন (২০) নামের এক যুবক। রবিবার দিবাগত গভীর রাতে মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামে বুড়াপীরের (রা.) মাজারে ওরস চলছিল। ওরস চলাকালীন সজীব হোসেনের সাথে একদল কিশোরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কিও হয়। পরে সজিবকে মাজার থেকে বের করে এনে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে অজ্ঞাত ওই কিশোরেরা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102