ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তলোয়ারের বিপরীতে অস্ত্র, ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

নির্বাচনে ক্ষমতার ব্যবহার নিয়ে তলোয়ার-রাইফেলের ব্যবহার নিয়ে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের তৃতীয় দিন আগের বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংলাপে অংশ নিতে আসে ইসলামী ঐক্যজোট। আসছে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নানা পরামর্শের পাশাপাশি তাদের বক্তব্যে উঠে আসে সংলাপের প্রথম দিনে অস্ত্র নিয়ে প্রতিরোধ সংক্রান্ত সিইসি’র বক্তব্যের বিষয়।

ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে সিইসি বলেন, ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। সংলাপে ভোটের নির্বিঘ্ন পরিবেশ, স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েন, ইভিএম ব্যবহারসহ ১১ দফা দাবি জানায় ইসলামী ঐক্যজোট।

তবে সকালে কল্যাণ পার্টি আমন্ত্রিত থাকলেও এতে অংশ নেয়নি দলটি। এছাড়া, বিকেলে সাম্যবাদী দল ও খেলাফত মজলিসের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

সংলাপে এদিন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এতে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102