ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তাইজুলের জোড়া আঘাতে বাংলাদেশের দুর্দান্ত শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শেষ দুই সেশন ছিল বাংলাদেশের। সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। সেঞ্চুরির পথে ছিলেন মুশফিকুর রহিম। দুই ব্যাটারের প্রত্যয়ী ব্যাটিংয়ে বড় স্কোরের পথে হাঁটছিল টাইগাররা। কিন্তু গতকাল শনিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন পুরনো চেহারায় ফিরেছে মুমিনুল বাহিনী।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাকি ৬ উইকেট হারিয়ে অলআউট হয় ৩৩০ রানে। দিনের বাকি দুই সেশন টাইগার বোলারদের হতাশা উপহার দিয়ে স্কোর বোর্ডে বিনা উইকেটে ১৪৫ রান লিখে পাকিস্তান। সফরকারীদের দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক তুলে নেন হাফসেঞ্চুরি।

আজ রবিবার তৃতীয় দিনে আবিদ ৯৩ রানে এবং শফিক ৫২ রানে থেকে খেলা শুরু করেন। তবে পাকিস্তানের অভিষিক্ত ওপেনার আব্দুল্লাহ শফিককে দিনের শুরুতেই সাজঘরে পাঠিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের স্কিড করা বল লাগে শফিকের পায়ে, জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। পাকিস্তান রিভিউ নেওয়ার চেষ্টা করেনি। শফিক আউট হন ১৬৬ বলে ৫২ রান করে।

পরের বলেই তাইজুল ফেরান আজহার আলীকে। নতুন ব্যাটসম্যান আজহারের পায়ে লাগলেই জোরালো আবেদন করেন তাইজুলরা। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক রিভিউ নিতে দেরি করেননি। পরে দেখা যায় আজহার ক্লিন আউট। ০ রানে ফেরেন এই ব্যাটসম্যান। উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ শিবির। দিনের প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে সুন্দর শুরু এনে দিয়েছেন তাইজুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102