ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তাইজুলের ৭ উইকেট, ২৮৬ রানে থামল পাকিস্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪৬ বার পঠিত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৪৫ রান করা পাকিস্তান তৃতীয় দিনে তাইজুলের স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত হয়। আবিদ আলীর সেঞ্চুরিতে ভর করে ২৮৬ রানে সবগুলো উইকেট হারায় সফরকারীরা।

৪৪ রান লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুতেই এক রান যোগ করতে দুই উইকেট হারায়। ওভারের পঞ্চম বলে তাইজুলের বলে এলবির শিকার হন ওপেনার আব্দুল্লাহ শফিক। তিনি ১৬৬ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করেন। পরের বলেই নতুন ব্যাটার অভিজ্ঞ আজহার আলীকে মাঠ ছাড়া করান তাইজুল। এই ডানহাতিকে শূন্য রানে এলবির ফাঁদে ফেলেন টাইগার স্পিনার।

এরপর ব্যাট করতে নামা বাবর আজমকে সরাসরি বোল্ড করে মাঠ ছাড়া করান মেহেদী হাসান মিরাজ। উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা পাকিস্তান অধিনায়ক ৪৬ বলে ১০ রান করতে পারেন। অন্যপ্রান্তে অবশ্য টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন থিতু হয়ে থাকা আবিদ আলী।

বাবর ফেরার পর ব্যাট করতে নামা ফাওয়াদ আলমকে নিজের তৃতীয় শিকার বানান তাইজুল। প্রতিপক্ষের ১৮২ রানের মাথায় এই বাঁহাতিকে উইকেটরক্ষক লিটন দাশের ক্যাচে পরিণত করেন এই স্পিনার। এরপর মোহাম্মদ রিজওয়ানকে দারুণ এক ডেলিভারিতে ফেরান এবাদত হোসেন। ডানহাতি এই পেসারের ইনসুইং বুঝতে না পেরে এলবি হন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার (৫)।

শতক হাঁকানো আবিদ আলীকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নিলেন তাইজুল ইসলাম। পাকিস্তানি ওপেনার ২৮২ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩৩ রান করে বিদায় নেন। এরপর হাসান আলীকে ১২ রানে ফিরিয়ে ক্যারিয়ারে নবমবারের মতো পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন তাইজুল।

তাইজুলের পাঁচের পর পাকিস্তানি ব্যাটার সাজিদ খানকে নিজের দ্বিতীয় শিকার বানান এবাদত। দলীয় ২৯৭ রানে নুমান আলীকে ফিরিয়ে ষষ্ঠ উইকেট তুলে নেন তাইজুল। ব্যক্তিগত ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তানি ব্যাটার। থিতু হয়ে ব্যাট করতে থাকা ফাহিম আশরাফকে ফিরিয়ে নিজের সপ্তম উইকেট তুলে নেন তাইজুল। ৮০ বলে ৩৮ রান করে এই ব্যাটারের ফেরার পর সব উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান। ৩২ বলে ১৩ রান নিয়ে অপরাজিত ছিলেন শাহিন আফ্রিদি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102