ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তাজরিন গার্মেন্টেসে নিহত শ্রমিকদের স্মরণে নানা কর্মসূচি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে তাজরিন গার্মেন্টেসে নিহত শ্রমিকদের স্মরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪শে নভেম্বর) সকাল নয়টা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে কারখানার প্রধান ফটকে উপস্থিত হন আহত শ্রমিকরা।

সেখানে নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে, এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আহত শ্রমিকরা বলেন, ঘটনার পর পর তাদের যে অনুদান দেয়া হয়েছিলো তা অপ্রতুল।

আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি আজীবন চিকিৎসা সেবা ও বিনামূল্য ওষুধ সরবরাহের দাবি জানান তারা। এছাড়া নিহতদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দেয়ার দাবি করা হয়।

খালি পড়ে থাকা তাজরিন গার্মেন্টেসের ভবনে তাদের বাসস্থান তৈরি করে দেয়ার দাবিও জানান আহত ও নিহত শ্রমিকদের স্বজনরা। দীর্ঘদিনেও আগুন লাগার ঘটনার জড়িতদের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়ে দ্রুত বিচার কাজ শেষ করতে সরকারের কাছে আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102