ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তাড়াশে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১০৯ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার পাশে থেকে একদিন বয়সী কাপড়ে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার রাস্তার পাশে পড়ে থাকা এই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি কালভার্ট ব্রিজে পাশে কয়েকজন পথচারীসহ ওই নবজাতকে দেখতে পাই। এরপর ৫-৬ জন মিলে কাপড় মোড়ানো ফুটফুটে ছেলে নবজাতক দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তাড়াশ থানার এসআই মাসুদ রানা জানান, খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকায় রাস্তার পাশে খেজুর গাছের নিচে একটি লাল ওড়নায় পেচানো একদিন বয়সী ছেলে নবজাতকের মৃতদেহ স্থানীয় পথচারীরা দেখতে থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুর ২টার দিকে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে বা সকালের কোন এক সময় কেউ নবজাতককে রাস্তার পাশে ফেলে রেখে যায়। নবজাতকের মুখে পোকামাকড় লেগে ক্ষত করেছে। উদ্ধারকৃত নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, নবজাতক ওই শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102