ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তামিমা প্রেম করতেই পারে, এটা স্বাভাবিক : নাসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

সামাজিক যোগাযোগাযোগ মাধ্যমগুলোতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমার বিয়ে নিয়ে নানা ধরনের সমালোচনা চলছে। এ নিয়ে সরাসরি কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই দম্পতি। সংবাদ সম্মেলনের তামিমার আগে বিয়ে ও প্রেম করার বিষয়টিকে ‘স্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন নাসির।

আজ বুধবার বিকেলে রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাসির। সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দুজনকে যতটা ইফেক্ট করতিছে এর চেয়ে বেশি আমাদের ফ্যামিলিকে করতিছে।’

নাসির বলেন, ‘আমি না হয় ন্যাশনাল টিমের প্লেয়ার ঠিক আছে। আমাকে মানুষ ভালোবাসে, গালাগালিও করে। সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু তামিমা এই কালচারের না। ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট। তো ওকে নিয়ে যেসব কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার হেডলাইনে যেসব কথাবার্তা হচ্ছে আমার মনে হয় না সে এসব ভালোভাবে নিতে পারতিছে। আমি এক সেকেন্ডের জন্যও তামিমার থেকে আলাদা হইনি। কারণ আমার এখন ভয় লাগতিছে ও যেকোনো একটা রঙ ডিসিশন (ভুল সিদ্ধান্ত) নিতে পারে।’

বাংলাদেশ দলের এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি একটুকুই শুধু বলব, এটা আজকে তামিমার সঙ্গে হচ্ছে, এটা কালকে আপনার সাথেও হতে পারে। আপনাদের সবারই মা-বোন আছে। ও ছোটবেলায় বিয়ে করছে। বিয়ে করতেই পারে, লাভ করতেই পারে এটা স্বাভাবিক।’

এর আগে আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতের নাসির ও তামিমার নামে মামলা করেন তামিমার আগের স্বামী মো. রাকিব হাসান। মামলার এজাহারে বিয়ে গোপন থাকা অবস্থায় বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।

সূত্র; দৈনিক আমাদের সময়

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102