ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তামিমের এমন ঘোষণার জন্য মোটেও প্রস্তুত ছিল না বিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৫৪ বার পঠিত

‘আমি শতভাগ বা পুরোপুরি ফিট না। তারপরও আশা করছি বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবো’- শতভাগ ফিট না থেকেও অধিনায়ক তামিম ইকবালের খেলার এই ঘোষণা স্বাভাবিকভাবে নিতে পারেননি হেড কোচ হাথুরুসিংহে। ক্ষুব্ধ বাংলাদেশ কোচ ফোন করে বসেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে। তিনিও বিষয়টি ভালোভাবে নেননি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বসেন মিডিয়ার কাছে।

বোঝাই যায়, বিসিবি প্রধানের সব ক্ষোভ গিয়ে পড়ে তামিম ইকবালের ওপর। বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাত্র ১৩ রানে আউট হন তামিম। টিম বাংলাদেশও বৃষ্টিভেজা ম্যাচটিতে ডিএল মেথডে হার মানে ১৭ রানে। বোঝাই যাচ্ছে, হারের সব দায়-দায়িত্ব গিয়ে বর্তায় অধিনায়ক তামিমের ওপর।

বোর্ড ও কোচের কাছ থেকে নানা তীর্য্ক কথার মুখে দুঃখে, কষ্টে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তামিম ইকবাল। বিশ্বকাপের ঠিক তিনমাস আগে তামিমের কাছ থেকে এলো এ ঘোষণা।

ওয়ানডে অধিনায়ক ও দেশের ক্রিকেট ইতিহাসের সব সময়ের সেরা ওপেনারের হঠাৎ জাতীয় দল থেকে ৩ ফরম্যাটে সরে দাঁড়ানোর ঘোষণায় বিসিবির প্রতিক্রিয়া কী? তা জানতে উৎসুক পুরো দেশ।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চরম বিস্ময় প্রকাশ করেন। জালালের সোজা-সাপ্টা কথা, ‘তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত। অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।‘

তামিমের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণাকে প্রি-ম্যাচিউর সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে জালাল ইউনুস আরও বলেন, ‘তামিম ইচ্ছে করলে আরও দুই বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতো।’

তাকে কি সিদ্ধান্ত বদলের কোনো অনুরোধ জানানো হবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সিনিয়র পরিচালক জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102