ads
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৫৯ বার পঠিত

তামিম ইকবালের আচমকা অবসরে ওয়ানডে দলে একটি জায়গা খালি হয়েছে। সেই জায়গায় ডাকা হয়েছে ডানহাতি ওপেনার রনি তালুকদারকে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের বাকি দুই ম্যাচে দলের সঙ্গে থাকবেন রনি।

রনি এমনিতে টি-টোয়েন্টি দলে আছেন। আজই দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার ওয়ানডে স্কোয়াডেও ঢুকে পড়লেন।

রনি ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেন দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বাংলাদেশের সর্বশেষ সিরিজে ওয়ানডে অভিষেক হয় রনির। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি। ১৪ বল খেলে ৪ রান করে আউট হন রনি।

এবার তার সামনে আসতে পারে দ্বিতীয় সুযোগ। তামিম না থাকায় একাদশেও সুযোগ মিলতে পারে ৩২ বছর বয়সী রনির।

প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে আফগানিস্তানের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৮ জুলাই শনিবার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102