ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৩ বার পঠিত

ভারতের তামিলনাড়ুর ভিরুধুনগরে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার একটি ব্যক্তি মালিকানাধীন আতশবাজি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হঠাৎ করেই বোমা ফাটার মতো আওয়াজ হয় কারখানাটিতে। তারপরেই আগুন ধরে যায় তামিলনাড়ুর ভিরুধুনগরের আতশবাজি তৈরির কারখানায়। কারখানার ভেতরে প্রচুর পরিমাণে আতশবাজি তৈরির দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ছুটে যায় দমকল বাহিনীর কয়েকটি ইঞ্জিন। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সকাল থেকেই আতশবাজি তৈরি হচ্ছিল কারখানায়। হঠাৎ আগুন ধরে যায় কারখানাটিতে। এতবেশি দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল যে আগুন বিধ্বংসী চেহারা নেয়। যে শ্রমিকরা ভেতরে কাজ করছিলেন তারা অনেকেই বের হয়ে আসতে পারেননি। আটকে পড়েন অনেকেই।

এ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102