ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে ২০৪১ সালে হবে উন্নত বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৬ বার পঠিত

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে জাতির পিতার স্বপ্নপূরণে কাজ করছেন। ১৪ বছর আগের আর আজকের বাংলাদেশ দেখলে বোঝা যায় দেশে কী অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের ইনানীতে হোটেল রয়্যাল টিউলিপে আয়োজিত টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস অব বাংলাদেশ-২০২২ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ১৪ বছর আগের আর আজকের বাংলাদেশ দেখলে বোঝা যায় দেশে কি অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কোনো যাদুর কারণে নয়, এটা হয়েছে শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে।

জেসিআই আয়োজিত অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে ১০ জন তরুণ-তরুণীর হাতে পদক তুলে দেওয়া হয়।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এ পদক প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল বিশেষ অতিথি ছিলেন। এতে জেসিআই বাংলাদেশ’র ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ এলিট স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি প্রমুখ অংশ নেন। এছাড়াও জেসিআই সদস্যরা এতে যোগ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102