বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি সারাদেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
রোববার (১০ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
করোনার ভ্যাকসিনের আমদানি নিয়ে অভিযোগ করে তিনি বলেন, তৃতীয় পক্ষকে করোনার ভ্যাকসিন আমদানির সুযোগ দিয়ে সরকার জনগণের সঙ্গে অপরাধ করেছে।
এ সময় ভ্যাকসিন আমদানির দায়িত্ব বেক্সিমকোকে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বর্তমানে সরকারের দুর্নীতিও সর্বগ্রাসী রূপ পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের বক্তব্য থেকেই তা প্রমাণিত। শেয়ার বাজার লুণ্ঠনকারী বেক্সিমকোকে টিকা আমদানির দায়িত্ব দেওয়ায় বিএনপির উদ্বেগ।’