ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তারেক-জোবাইদার সম্পত্তি ক্রোকের প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোক আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথকভাবে এ কর্মসূচি পালন করে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল (বাকৃবি)।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর পৃথক পৃথক স্থানে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

নগরীর ত্রিশাল বাসস্যান্ড এলাকায় দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুরুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেন কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক সুলাইমান হোসেন রুবেল, ছাত্রদল নেতা তুষার নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

একই ইস্যুতে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুননের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে সংগঠনের সহ-সভাপতি মাসুদ, শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান সোহেল, যুগ্ম সম্পাদক ফারুক, প্রচার সম্পাদক রাসেল আহমেদ যোগ দেন।

এর আগে সকালে ত্রিশালের বিশ্ববিদ্যালয় সড়কে বিক্ষোভ মিছিল করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন প্রধান ও সদস্য সচিব মো. আল-আমিন।

এছাড়াও আতিকুর রহমান ও শফিকুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ১ নম্বর গেট এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102