বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে বিচারকরা যে ফরমায়েশি রায় দিয়েছেন তা কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে।
বুধবার (২ আগস্ট) বিকেলে রায় ঘোষণার পর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এই রায় দেওয়া হয়েছে।
তিনি বলেন, তারেক রহমান ও জোবায়দার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে এ রায় জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের তীব্র আন্দোলনের মুখে এ রায় কালবৈশাখী ঝড়ের মতো পুড়ে যাবে।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।