ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমেদসহ ২৫ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন যুক্তরাজ্য প্রবাসী মঈনুল হক।

সুনামগঞ্জের আদালতে আজ সোমবার (২২ মার্চ) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদরের বিচারক কুদরত-এ-এলাহীর আদালতে এই মামলাটি করা হয়।

আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন, মামলার বাদী পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সেলিম। তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, তারেক রহমানসহ অন্য আসামিরা ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার বিরুদ্ধে অপপ্রচার ও প্রচারণা চালিয়ে এবং বিভিন্ন ওয়েবসাইটে ও ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক মিথ্যা তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ ও প্রচার করে বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার অবমাননা করেছেন।

মামলায় অভিযোগে বলা হয়েছে, তারেক রহমানসহ অন্য আসামিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করেছে, হেয় করেছে, তাকে ছোট করেছেন। তারেক রহমান তার ইউটিউব চ্যানেলে তার বাবা জিউয়ার রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক দাবি করে বক্তব্য রেখেছেন। তারেক রহমানসহ অন্য সব আসামিরা যোগসাজশে এসব অপকর্ম ও অপরাধ করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেন, গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২১ জানুয়ারি সুনামগঞ্জ শহরের তেঘরিয়া হাসররাজা জাদুঘরের সামনে অপেক্ষারত অবস্থায় তিনি তারেক রহমানের ইউটিউব চ্যানেলে এসব অপরাধ প্রচারের বিষয়টি দেখেছেন। বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সময় অতিবাহিত হওয়ায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102