ads
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তারের জঞ্জালে নষ্ট হচ্ছে পরিচ্ছন্নতায় দেশসেরা রাজশাহী মহানগরীর সৌন্দর্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

পরিষ্কার-পরিচ্ছন্নতায় দেশজুড়ে রাজশাহী মহানগরীর সুনাম। দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরীর বাতাসে ক্ষতিকারক ধূলিকণা কমানোয় বিশ্বের সেরা শহর। বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং রাজশাহী মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেছেন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাত ধরে এ সুনাম অর্জন করেছে এ মহানগরী।

দেশ-বিদেশে সুনাম অর্জনকারী রাজশাহী মহানগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে বিদ্যুৎ, ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের জঞ্জালে। মহানগরের বিভিন্ন সড়ক ও গলিপথে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্টে জড়িয়ে থাকা তারের জঞ্জালের কারণে আর্থিং,শর্টসার্কিট হয়ে প্রায়ই ঘটছে অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনা। তারের জঞ্জাল কমাতে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মহানগরবাসী।

মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,বৈদ্যুতিক খুঁটিগুলো ও ল্যাম্পপোস্টে তারের জঞ্জাল ঝুলছে। ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের ভারে খুঁটিগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। মহানগরীর সাহেববাজার, জিরোপয়েন্ট, আরডিএ মার্কেটের সামনে, মণিচত্বর, রানীবাজার, আলুপট্টি, নিউমার্কেট, বর্ণালী মোড়, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, লক্ষ্মীপুর মোড়, তালাইমারি, কোর্ট চত্বর, কোর্ট স্টেশন এলাকাসহ মহানগরীজুড়ে একই চিত্র। এসব তারের জঞ্জালে একদিকে নগরের সৌন্দর্যহানি হচ্ছে,অপরদিকে বিভিন্ন সময় ঘটছে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা।

মহানগর পরিকল্পনাবিদরা বলছেন,মাটির নিচে বিদ্যুতের তার নেয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা কমে যাবে। প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষায় তার ছিঁড়ে পড়ার ভয়ও থাকবে না। নান্দনিক শহর গড়ে তুলতে তারের জঞ্জাল সরানো জরুরি।

রাজশাহী সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে,ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের জঞ্জালে সরাতে বারবার তাগাদা দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এরপরও তারের জঞ্জাল সরাচ্ছে না তারা। বিভিন্ন বিদ্যুতের খুঁটি ও ল্যাম্পপোস্টের সাথে অতিরিক্ত তার পেঁচিয়ে রাখছে ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102