ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালতলীতে বিয়ের আয়োজন থেকে ঘটক ও কনের বাবাকে কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৩২ বার পঠিত

বরগুনার তালতলীতে বাল্যবিয়ের অপরাধে ঘটক, কনের বাবাসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিয়ে পরানোর দায়ে এক মাদ্রাসা শিক্ষককেও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে তালতলীর তাঁতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। দণ্ডপ্রাপ্তরা হলেন- কনের বাবা সরোয়ার খান, ঘটক সেন্টু মৃধা ও ছেলের ভাই ছাব্বির হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তালতলীর তাঁতীপাড়া এলাকায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিজাম উদ্দিনের ছেলে মো. রাব্বির (২২) বিয়ের আয়োজন চলছিল ঘটক সেন্টু মৃধার বাড়িতে। খবর পেয়ে ঘটকের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরসহ অন্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ কনের বাবা, বরের ভাই ও ঘটককে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ঘটক সেন্টুকে এক মাস, কনের বাবা সরোয়ার খান ও ছেলের ভাই ছাব্বিরকে সাত দিন করে কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে বিয়ে পরানোর দায়ে মাদ্রাসার শিক্ষক আবুল কাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102