ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালাকের পর নারীকে কুপিয়ে জখম, সাবেক স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

বিবাহ বিচ্ছেদের দু’সপ্তাহ পর সাবেক স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত নারীর মুখমণ্ডল।

চুয়াডাঙ্গা সাবেক স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে শিমা আক্তারের মুখমণ্ডল। মঙ্গলবার বিকেলে শহরের পুলিশ পার্কে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী মামুনকে আটক করেছে পুলিশ। এদিকে গুরুতর জখম শিমা আক্তারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৫ দিন আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী শিমা খাতুনের সাথে স্বামী মামুনের বিবাহ বিচ্ছেদ ঘটে। এ ঘটনার সূত্র ধরে মামুন তার সাবেক স্ত্রী শিমাকে চুয়াডাঙ্গা শহরের পুলিশ পার্কে ডেকে নেয়। এ সময় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শিমা খাতুনেক ধারালো অস্ত্র দিয়ে মুখে আঘাত করে মামুন। এতে গুরতর জখম হয় শিমা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিমা। এদিকে অভিযুক্ত মামুনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ। তাকে সদর থানায় রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, দু’জনের বাকবিতণ্ডার জেরে মামুনের হাতে থাকা ধারালো চাবির রিং দিয়ে আঘাত করলে রক্তাক্ত হয় শিমা। মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেলার সংবাদঅপরাধ
ডেস্ক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ডিবিসি নিউজ
প্রকাশিতঃ ১৭ই ফেব্রুয়ারি, ২০২১
আপডেটঃ বুধবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৯

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102