ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালিকায় মৃত-অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণবদলির তালিকায় মৃত ও অবসরে যাওয়া চিকিৎসকরাও রয়েছেন। কর্তৃপক্ষ বলছে, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। এ জন্য তারা তথ্য আপডেট না থাকাকে দায়ী করছেন। বিষয়টিকে ‘বিব্রতকর’ উল্লেখ্য করে তারা বলছেন, প্রজ্ঞাপন সংশোধন করা হচ্ছে।

জানা গেছে, করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হেলথ ইনস্টিটিউট থেকে এক হাজারেরও বেশি চিকিৎসককে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোয় সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। এর মধ্যে সোমবার (৫ই জুলাই) এবং রোববার (৪ঠা জুলাই) স্বাস্থ্য ক্যাডারের প্রায় এক হাজার ২৩৯ জন চিকিৎসকের বদলি ও পদায়নের আদেশ এসেছে। তবে এই বিশাল তালিকায় কয়েকজন চিকিৎসককে বদলি দেখানো হয়েছে যারা মৃত। শুধু তাই নয়, ইতিমধ্যেই যারা অবসরে গেছেন তাদের নামও ওই তালিকায় রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বিব্রত হতেও দেখা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেখা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামাণিক স্বপনকে একই মেডিকেল কলেজের হাসপাতালে বদলি করা হয়েছে।
কিন্তু তিনি গত ৬ই জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী এবং ২২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

একইসঙ্গে রংপুর মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস বিভাগের ডা. ফেরদৌস আরা শেখ নামে আরও এক চিকিৎসককে বদলি করা হয়েছে তিনিও মৃত বলে জানা গেছে।

এছাড়া চাকরি থেকে অবসরে যাওয়া রংপুর মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. মমতাজ বেগম ও কক্সবাজার মেডিকেল কলেজের চক্ষু বিশেষজ্ঞ ডা. গিয়াসউদ্দিনকেও বদলি করা হয়েছে আদেশে।

এ প্রসঙ্গে প্রজ্ঞাপনে স্বাক্ষরকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি খুবই বিব্রতকর। তথ্য আপডেট না থাকায় এই ভুল হয়েছে। যা অনাকাঙ্ক্ষিত। ইতিমধ্যেই আমরা এ সব ভুল সংশোধন করে নতুন প্রজ্ঞাপন ইস্যুর কাজ শুরু করেছি।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন হাসপাতালে করোনার রোগী বাড়তে থাকায় হাসপাতালে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। এ কারণে করোনাকালীন সংকট থেকে উত্তরণের জন্য মেডিকেল কলেজগুলো থেকে চিকিৎসকদের হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে। করোনাকালীন সঙ্কট কেটে গেলে তারা আবার পূর্বের কর্মস্থলে ফিরে যাবেন। এটাকে বদলি বলা যায় না, তাদের হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102