ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালিকা থেকে বাদ, অসুস্থ হয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা সাহার উদ্দীন। ভাতাসহ রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা পাচ্ছিলেন নিয়মিত। উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধার নতুন তালিকায় নাম বাদ পড়ে তার।

পরিবারের দাবি, মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম বাদ পড়ার খবরেই অসুস্থ হয়ে এক ঘণ্টার মধ্যে মৃত্য হয় তার। বাড়ি নওগাঁর ধামইরহাটের নেউটা গ্রামে। তালিকা থেকে বাদ পড়লেও উপজেলা প্রশাসন গার্ড অব অনার দিয়েছে সাহার উদ্দিনকে।

পাঁচ মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে গর্বের সাথেই জীবনযাপন করে আসছিলেন। ভাতাসহ মুক্তিযোদ্ধার সব সুযোগ-সুবিধাও ছিলো নিয়মিত। এ বছর উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে নাম বাদ পরে তার।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রকাশিত তালিকায় নাম নেই শুনে অসুস্থ হয়ে পড়েন সাহার উদ্দীন। ১১টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের দাবি- তালিকা থেকে নাম বাদ পড়ায় অপমান সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন তিনি।

মুক্তিযুদ্ধের সময়ের স্থানীয় কমান্ডার বলছেন, সাহার উদ্দীন বীর মুক্তিযোদ্ধা। তার নাম এভাবে তালিকা থেকে বাদ দেয়ার বিষয়টি নতুন তালিকায় তার ওপর অবিচার করা হয়েছে।

এদিকে, সাহার উদ্দীনকে গার্ড অফ অনার দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

ধামইরহাটে সাধারণ গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা ৮৯ জনের মধ্যে ৩২ জন টিকে গেছে তালিকায়। বাদ পড়েছেন ৫৭ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102