ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘তালেবানকে বিশ্বাস করবেন না’- আফগান বিমানবাহিনীর প্রথম নারী পাইলট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত

তালেবানের প্রতিশ্রুতিতে আস্থা রাখার ব্যাপারে সতর্ক করলেন আফগানিস্তানের বিমানবাহিনীর প্রথম নারী পাইলট নিলুফার রহমানি।

এখনো আফগানিস্তানে আটকে আছে রহমানির পরিবার। তালেবান বাহিনী কাবুল দখলে নেওয়ার পর থেকেই পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় তাঁর রাতের ঘুম উড়ে গেছে।

২০১৩ সাল থেকে রহমানিকেও একাধিকবার হত্যার হুমকি দিয়েছে তালেবান। নিশানা করা হয়েছিল তাঁর পরিবারকে। ২০১৫ সালে আফগানিস্তান ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন রহমানি। তার পর ২০১৮ সালে আশ্রয় নেন যুক্তরাষ্ট্রে।

নিজের আশঙ্কার কথা জানিয়েছেন রহমানি। তিনি বলেছেন, কিছু দিনের মধ্যেই খোলস ছেড়ে বেরিয়ে আসবে তালেবান। স্বমূর্তি ধারণ করবে। আবার পাথর ছুড়ে হত্যা করা হবে।

তিনি আরো বলেন, আবার আমাকে আর আমার পরিবারকে হুমকি দেওয়া শুরু হয়েছে। তাদের বক্তব্য- আমি ভালো মুসলিম নারী নই। আমি নাকি আমার সংস্কৃতি ভুলে গিয়েছি। আমার মরাই উচিত।

রহমানি বলেন, এই যুদ্ধ-ঘোষণা আসলে নারীদের বিরুদ্ধে। পুরুষদের বিরুদ্ধে নয়।
সূত্র: ফক্স নিউজ, ইয়াহু নিউজ, ইন্ডিপেনডেন্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102