ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালেবানের অস্থায়ী সরকার ঘোষণা: ৬ প্রতিবেশি দেশের জরুরি বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি জরুরি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে জানিয়েছে, বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে ইরানসহ আফগানিস্তানের সবগুলো প্রতিবেশী দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় তালেবানের পক্ষ থেকে ২৪ সদস্যের মন্ত্রিসভা সম্বলিত একটি অস্থায়ী সরকার ঘোষিত হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সভাপতিত্বে বুধবার অনুষ্ঠেয় বৈঠকে আফগানিস্তানে ছয় প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। ইরান ও পাকিস্তান ছাড়া অপর চার প্রতিবেশী দেশ হচ্ছে চীন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফগানিস্তানে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে তার ইতিবাচক প্রভাব প্রতিবেশী দেশগুলোতে পড়বে। কাজেই দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোর দায়িত্ব এবং সে দায়িত্ব পালনের উপায় নিয়ে আলোচনা করা হবে আজকের ভার্চুয়াল বৈঠকের প্রধান উদ্দেশ্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102