ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালেবানের প্রতি জাতিসংঘ মহাসচিবের বার্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে বর্তমান সহিংসতা নিয়ে উদবেগ প্রকাশ করেছেন। এছাড়া আফগানিস্তানজুড়ে হামলা বন্ধ করে দেশটির সশস্ত্র গোষ্ঠি তালেবানকে আলোচনায় বসার আহবান জানিয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সাংবাদিককের সঙ্গে সাক্ষাতকারে এবং টুইটার বার্তায় গুতেরেজ এ কথা বলেন।

এ সময় গুতেরেজ বলেন, আফগানিস্তানে তালেবানের দখল করা এলাকাগুলোয় নারীদের অধিকার চরমভাবে লঙ্ঘন করার ভয়াবহ তথ্য পেয়েছি।

তিনি আরো বলেন, তালেবান কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধিনিষেধের প্রধান লক্ষ্য হলো নারী ও সাংবাদিকরা।

গুতেরেজ বলেন, আফগান বালিকা ও নারীদের কষ্টে অর্জিত অধিকার তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হচ্ছে। এই ধরনের প্রতিবেদন দেখে আমার হৃদয় ভেঙ্গে গেছে।

গুতেরেজ বলেন, ‘দিনকে দিন আফগানিস্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরিষ্কারভাবে বলতে চাই একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের পথে ধাবিত হচ্ছে দেশটি। আর এটি হলে পুরো বিশ্ব থেকে আফগানিস্তান বিচ্ছিন্ন হয়ে পরবে।’
এছাড়া তালেবানের উদ্দেশ্যে গুতেরেজ বলেন, যুদ্ধ বন্ধ করে ‘সৎ বিশ্বাস’ নিয়ে আলোচনায় বসুন। দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধ এড়াতে আলোচনায় বসার কোনো বিকল্প নেই।’

এদিকে জাতিসংঘ মহাসচিবের বার্তা এমন সময়ে এল যখন কান্দাহার দখলের পর কাবুলের দিকে জোরেসোরে এগোচ্ছে তালেবান যোদ্ধারা। তাদের অবস্থান রাজধানী কাবুল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে।

এদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাদের দূতাবাস খালি করার তোড়জোড় শুরু করেছে। কাবুলে মার্কিন দূতাবাস থেকে কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এজন্য অতিরিক্ত ৩ হাজার সৈন্য কাবুলে পাঠানো সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন, কানাডা তাদের দূতাবাস খালি করার ঘোষণা দিয়েছে।

এরই মধ্যে আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে তালেবান ১৮টির নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা রিপোর্টে জানানো হয়েছে, ৩০ দিনের মধ্যে কাবুলের পতন হয়ে যেতে পারে। সেই সঙ্গে তালেবানের হাতে তিন মাসের মাথায় আফগানিস্তানের পুরো ক্ষমতা চলে আসতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102