ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী চীন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪০ বার পঠিত

তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেছে চীন। তালেবানের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত রয়েছে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। খবর পার্সটুডে।

চুনইং বলেন, “তালেবান বার বার চীনের সঙ্গে সম্পর্ক তৈরির আশা ব্যক্ত করে এসেছে। পাশাপাশি তারা আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে চীনের অংশগ্রহণ প্রত্যাশা করে।”

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগকে চীন স্বাগত জানায় উল্লেখ করে তিনি বলেন, ‘নিজেদের ভাগ্য স্বাধীনভাবে বেছে নেয়ার যে অধিকার আফগানদের রয়েছে তাকে সম্মান করে চীন।’

আফগানিস্তানে ইসলামি সরকার গঠন ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছে তারা তা রক্ষা করবে বলেও তিনি আশা করেন। একই সঙ্গে আফগান ও বিদেশি নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান চুনইং।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102