ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তাড়াশে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে বিষাক্ত মদপানে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ মে) রাতে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক গোন্তা গ্রামের হাকিমের ছেলে।

তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান জানান, শনিবার রাত ১১টার দিকে শরিফুল ইসলাম তাঁর তিন বন্ধু নিয়ে গ্রামের গোন্তা বাজারে এক সাথে মদপান করেন। মদপানের পরপরই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বাজার থেকে তাকে বাড়িতে নেওয়া হয় এবং কিছুক্ষনের মধ্যেই তিনি মারা যান।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আপাতত ইউডি মামলা হবে। পরে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102