ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন ঘণ্টায় বিক্রি হয় কোটি টাকার মাছ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা। বালিখোলার খ্যাতি রয়েছে হাওরের তাজা মাছের জন্য। পাইকারি এ বাজারে পাওয়া যায়, হাওরের নদ-নদী ও মুক্ত জলাশয়ের তরতাজার মাছ। ভোরের এ বাজার জমে সকাল ৭টায়। শেষ হয়ে যায় ৯টার মধ্যে। মাত্র তিন ঘণ্টায় এ বাজারে কেনাবেচা হয় কোটি টাকার মাছ।

হাওরে নদ-নদী ও জলাশয়ের পানি কমে আসায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা পাইকারি বাজারে বেড়েছে মাছের সরবরাহ। বেশি মাছ ধরা পড়ায় কমেছে সব ধরনের মাছের দাম। ধনী নদীর তীরে হাওরপাড়ের এ প্রাচীন বাজারে রুই, কাতল, বোয়াল, আইড়সহ নানা প্রজাতির মিঠা পানির তাজা মাছ পাওয়া যায়। ভোর ৭টা থেকে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমজমাট হয়ে উঠে বাজার।

কুয়াশাচ্ছন্ন ভোরে মিঠাপানির তাজা মাছ বেচাকেনার এমন দৃশ্য হাওরের প্রবেশ দ্বার হিসেবে পরিচিত ধনু নদীর তীরের বালিখোলা বাজারের। রাতের আধাঁর কাটতে-না কাটতেই ছোট-বড় নৌকায় বোঝাই করে হাওরের মিঠাপানির তরতাজা মাছ নিয়ে বিক্রেতারা আসছেন, পাইকারি এ বাজারে।

হাওরে নদনদী ও জলাশয়ের পানি কমতে থাকায় বাজারে বেড়েছে, মাছের সরবরাহ। আর জোগান বেশি থাকায় কমেছে সব ধরনের মাছের দাম। পাইকারি এ মাছের বাজারে মিলছে রুই, কাতল, বোয়াল, আইড়, বাইম, গুলসা, চিংড়িসহ নানা জাতের মাছ।

প্রতিযোগিতামূলক দরদামে জেলে ও মৎস্য খামারের মালিকদের কাছ থেকে মাছ কিনছেন পাইকাররা। এরপর সেগুলো চলে যাচ্ছে, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। বাজারে রুই ৮শ’ থেকে ৯শ’ টাকা, কাতল ৬শ’ থেকে ৭শ’ টাকা, বোয়াল ৭শ’ থেকে ৮শ’ টাকা, চিংড়ি ৬শ’ থেকে ৭শ’ টাকা, গুলশা ৪শ’ থেকে ৫শ’ টাকা, টেংরা ২শ’ থেকে ৪শ’ টাকা এবং অন্যান্য ছোট মাছ দেড়শ’ থেকে ২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কিশোরগঞ্জের বৃহত্তম হাওর ছাড়াও ছাড়াও পার্শ্ববর্তী হবিগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওরের মাছ এ বাজারে বিক্রি হয়।

বালিখোলা বাজারের অন্তত ৬০টি আড়ত রয়েছে। বালিখোলা বাজার আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদত মো. সিদ্দিক মিয়া জানান, এখানে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়। প্রায় দেড়শ’ বছরের পুরনো এ বাজারে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চলে বেচাকেনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102