ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন দিনের অবরোধ: গুরুত্বপূর্ণ স্পটে নেতাকর্মীদের থাকার নির্দেশ আ.লীগের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৫৬ বার পঠিত

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে ঢাকায় পাড়া-মহল্লায় অবস্থান নেবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দলটির শীর্ষ পর্যায় থেকে রাজধানীর প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে আওয়ামী লীগ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে বলা হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা গেছে সব মহানগর ও জেলার নেতাদের কাছে।

আওয়ামী লীগ হাইকমান্ড বলেছে, স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থান নিতে হবে। যাতে বিএনপি-জামায়াত তাদের অবরোধ কর্মসূচি সফল করতে না পারে।

এদিকে আজ মঙ্গলবার ঢাকায় মহানগর উত্তর আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

সেখানে আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে মনে করছেন ঢাকা মহানগর উত্তরের নেতারা। সে কারণে তাদের সমাবেশ শেষ পর্যন্ত স্থগিত করতে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক নেতা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102