ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন বছরের শিশুকে গলা কেটে হ’ত্যা, গ্রেফতার বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে সোলাইমান নামে তিন বছরের এক শিশুপুত্রকে ধারালো ব্লেড দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত বাবা মো: কাজলকে (৩৯) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত কাজল কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি স্থানীয়ভাবে ওয়ার্কশপ শ্রমিকের কাজ করতেন। খুন এবং আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এস আই মো. শামীম মিয়া।

কালীগঞ্জ থানার এস আই মো: শামীম মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কাজলের স্ত্রী পাশের রান্নাঘরে রাতের খাওয়াা-দাওয়া সারতে যান। এ সময় কাজল বাড়িতে প্রবেশ করে তার শয়ন কক্ষে শিশুপুত্র সোলাইমানকে ঘুমিয়ে থাকতে দেখেন। এ সময় তাকে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে দরজা বন্ধ করে ঘরে অবস্থান করেন। কিছুক্ষণ পর তার স্ত্রী এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ধাক্কাধাক্কি করলেও তা খোলেননি কাজল। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শিশু সোলাইমানকে গলাকাটা অবস্থায় দেখতে পায়। পাশে ছিল ধারালো ব্লেড। পরে সোলাইমানের মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কাজলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার ও কাজলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় নিহতের চাচা মো: আজগর বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় সোলাইমানকে গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বাদী ও গ্রেফতারকৃত কাজলের ভাই আজগর জানান, কাজল মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্থ। মাঝেমধ্যেই তার মানসিক সমস্যা দেখা দেয়। কাজলের ৮ বছরের আরো একটি কন্যা সন্তান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102