ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন মাসেই শেষ ৩ কোটি টাকার সড়ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

রাজশাহীর কাটাখালী পৌরসভার ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কে তিন মাসের মধ্যেই খানাখন্দের সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকালে দুদকের সহকারী পরিচালক মো. আমির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার এ ঘটনার অভিযোগ অনুসন্ধানে কাটাখালী পৌরসভায় যান দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

সহকারী পরিচালক মো. আমির হোসাইনের নেতৃত্বে এই দলে ছিলেন উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীও।

জানা যায়, রাজশাহীর কাটাখালী পৌরসভার কাটাখালী বাজার থেকে শ্যামপুর বালুঘাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হয় গত বছরের মার্চে। এতে ব্যয় হয় প্রায় ৩ কোটি টাকা। তবে কথা ছিল গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে চলাচল করবেন দেওয়ানপাড়া, বাখরাবাজ, শ্যামপুর, চরপাড়া শ্যামপুর বাখরাবাজ, কাটাখালীসহ সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ। তবে এই সড়কটি দখলে চলে যায় বালুবাহী ট্রাকের।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, বালুর ট্রাক ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় নির্মাণের প্রায় ৭ থেকে ৮ দিন না যেতেই নষ্ট হতে শুরু করে সড়কটি। তবে প্রায় ৩ মাসের ভেতরে খানাখন্দের সৃষ্টি হয়।

পৌরসভার বাসিন্দা কামাল হোসেন বলেন, প্রতিদিন এই এ সড়কপথে এক হাজারের বেশি বালু ট্রাক ও ভারী ডাম্পার চলাচল করে।

শ্যামপুর গ্রামের বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন, সড়কটির এ বেহাল পরিস্থিতির কারণে ছেলে মেয়েদের স্কুল-কলেজে যেতে যে কী দুর্ভোগ পোহাতে হয়-তা বলে বোঝানো যাবে না।

দুদক জনসংযোগ দপ্তর জানান, নির্মাণের মাত্র ৩ মাসেই সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাবেক মেয়রের বিরুদ্ধে ৩ কোটি টাকার এই সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ছিল। রোববার (৩ এপ্রিল) দুদকের ইনফোর্সমেন্ট ইউনিট ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালায়। এ সময় পৌরসভা থেকে রাস্তাটি নির্মাণের নথিপত্র সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা পরিমাপ গ্রহণ করা হয়েছে। পরিমাপ প্রতিবেদন পাওয়ার পর টিম কমিশনে অনুসন্ধান প্রতিবেদন দেবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102