ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন শিশুকে ধর্ষণের অভিযোগে আটক বাড়ির মালিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

আশুলিয়ায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগে এক বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্যরাতে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক জয়ন্ত কুমার সাহা।

আটক ব্যক্তির নাম হেলাল উদ্দিন শেখ (৫৭)। তিনি আশুলিয়ার তৈয়বপুরে নিজ বাড়িতে বাস করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবার নাম ফয়েজউদ্দিন।
ধর্ষণের শিকার শিশুদের পরিবার তার বাড়িতে ভাড়া থাকত। ধর্ষণের শিকার তিন শিশুর দুজন যমজ বোন।
আশুলিয়া থানা পুলিশ জানায়, যমজ দু বোনের বাবা ও মা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তারা হেলাল উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। গত মঙ্গলবার বাবা ও মা কর্মস্থলে যাওয়ার পর যমজ দু বোন বাসায় ছিল। দুপুরে বাড়িওয়ালা হেলাল উদ্দিন ওই যমজ দু বোন ও তাদের প্রতিবেশী এক শিশুকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে তাদের ধর্ষণ করে। রাতে কর্মস্থল থেকে অভিভাবকরা বাসায় ফেরার পর শিশুরা ধর্ষণের কথা জানায়।
জানাজানি হওয়ার পর হেলাল উদ্দিন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার রাতে এলাকার কোনো এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক জয়ন্ত কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় হেলালকে গ্রেফতার দেখানো হবে। আজই তাকে আদালতে তোলা হবে। সেই সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102